Web Analytics

খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযানে সুন্দরবনের বনদস্যু ‘জোনাব বাহিনী’র প্রধান হিসেবে বর্ণিত জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। শুক্রবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জোনাব আলীর বিরুদ্ধে সুন্দরবনে মাছ আহরণে নিয়োজিত জেলে ও বাওয়ালীদের নির্যাতন, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।