Web Analytics

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, সাম্প্রতিক যুদ্ধের পর দেশটি যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং তার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। ২৮ জুলাই শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ে উপমন্ত্রীদের বৈঠকে তিনি শিল্প খাতের আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দেশীয় প্রযুক্তিনির্ভর শিল্প উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

আরেফের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে ইরানের শিল্প খাতকে লক্ষ্যবস্তু করেছিল। দ্রুত ও মানসম্মত পুনর্গঠনের মাধ্যমে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, যুদ্ধগুলো প্রযুক্তিনির্ভর ছিল এবং প্রতিপক্ষ সর্বাধুনিক সক্ষমতা ব্যবহার করলেও ইরানের তরুণ বিজ্ঞানীরা তাদের লক্ষ্য বাস্তবায়ন হতে দেননি।

তিনি বলেন, ইসলামি বিপ্লবের পর শিল্পনীতি অ্যাসেম্বলিনির্ভর খাতকে দেশীয় জ্ঞানভিত্তিক শিল্পে রূপান্তরের দিকে এগিয়েছে। গবেষণা, উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়-শিল্প সমন্বয়কে তিনি এর ভিত্তি বলেন। আরেফ দুই বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং অটোমোবাইল শিল্পের চ্যালেঞ্জে বাস্তবসম্মত সমাধান দিতে মন্ত্রণালয়কে আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।