Web Analytics

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএন, আনসার ও গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য নাশকতা, উগ্রবাদী তৎপরতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রকাশ্য টহল, সাদা পোশাকে নজরদারি, চেকপোস্ট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তার আওতায় আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে সাইবার প্যাট্রোলিংও জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জেলা ও মহানগর পর্যায়ে স্থানীয় বাস্তবতার ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্ব দিচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি ও সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে।

রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের অংশ হিসেবে সরকারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।