Web Analytics

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, পরিকল্পনামাফিক সমুদ্র ও নৌপথ সাজিয়ে শক্তিশালী করা গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে। ৩ আগস্ট ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তিন দিকে ভারত থাকলেও সমুদ্রই বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র উন্মুক্ত পথ। সমুদ্রবন্দরের কারণে বাংলাদেশ দিল্লির ওপর নির্ভরশীল হয়নি এবং স্বনির্ভর হতে পারছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সমুদ্র ও বন্দরকেন্দ্রিক উন্নয়নের নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হওয়া উচিত।

তিনি জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচারের দাবি তুলে ধরে বলেন, এটি বাস্তবায়িত না হলে ক্ষমতায় থাকা যে কোনো সরকারের পরিণতি স্বৈরতান্ত্রিক হতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পুরো চট্টগ্রাম বিভাগে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সভায় অধ্যাপক মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও আবু বাকের মজুমদারসহ অন্যরা বক্তব্য দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।