Web Analytics

ছাত্র অধিকার পরিষদ জাতীয় পার্টি (জাপা) ও বিগত আওয়ামী লীগ সরকারকে সহযোগিতাকারী দলগুলোর নিবন্ধন বাতিল এবং আসন্ন জাতীয় নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি জমা দিয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের নেতারা সতর্ক করে বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে দেশ চূড়ান্ত ক্ষতির মুখে পড়বে।

সংগঠনের সাধারণ সম্পাদক সানাউল্লাহ অভিযোগ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সহযোগিতা করে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তিনি সরকার ও ইসির ভূমিকার সমালোচনা করে বলেন, আগেও জাপা নিষিদ্ধের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি জানান, এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবাদ জানানো হবে।

সভাপতি নাজমুল হাসান অভিযোগ করেন, ইসি জাপার প্রতি নমনীয় আচরণ করছে এবং সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করেন, জাপার নিবন্ধন বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।