Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। বুধবার ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধূরী ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিপুল বিজয় লাভ করেছে। ফোরাম এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথে নতুন মাইলফলক স্থাপনের কথা উল্লেখ করে এবং তারেক রহমানের দূরদর্শী ও উন্নয়নমুখী নেতৃত্বকে বিজয়ের মূল কারণ হিসেবে অভিহিত করে।

বিবৃতিতে আরও আশা প্রকাশ করা হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি, শিক্ষার আধুনিকায়ন, তরুণদের কর্মসংস্থান ও শোষণমুক্ত সমাজ গঠনে সাফল্য অর্জন করবে। সরকার দলমত নির্বিশেষে নাগরিক অধিকার রক্ষায় কাজ করবে এবং ফোরাম গণতন্ত্র ও জাতীয় অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।