Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রায় ১,০০০ পাউন্ড (৪৫৪ কেজি) ইউরেনিয়াম জব্দ করতে একটি স্থল অভিযান চালানোর কথা বিবেচনা করছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই অভিযানে মার্কিন বাহিনীকে কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে। তবে ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং সেনাদের ঝুঁকি নিয়ে ভাবছেন।

প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা মনে করেন ট্রাম্প এই পরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব রাখছেন, কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার তার লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, পেন্টাগনের প্রস্তুতি মানেই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, এমন নয়। পেন্টাগন ও ইউএস সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের পরমাণু সংক্রান্ত দাবি মানতেই হবে, নইলে দেশটির অস্তিত্ব থাকবে না। তিনি আরও বলেন, ইরান তাদের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।