Web Analytics

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কিডনি প্রতিস্থাপনবিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের মিলন হলে ‘রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাট বিএমইউ: কারেন্ট স্কোপ, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পারসপেক্টিভস— ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট’ শীর্ষক এ আয়োজন হয়। এতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, গবেষণার ফলাফল, ডোনার-রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, সার্জিক্যাল অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা গবেষণা ও অভিজ্ঞতা উপস্থাপন করেন। অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম প্রতিস্থাপনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান তুলে ধরেন। তিনি বাংলাদেশে সম্প্রতি প্রথমবার সম্পন্ন হওয়া ইমোশনাল ডোনার ট্রান্সপ্ল্যান্টের সফলতার কথাও উল্লেখ করেন। তাঁর মতে, কিডনি প্রতিস্থাপন সহজলভ্য করতে ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনার পাশাপাশি নতুন পদ্ধতি চালু করা প্রয়োজন।

রফিকূল ইসলাম বলেন, ইমোশনাল ডোনার ট্রান্সপ্ল্যান্টের পাশাপাশি পেয়ার্ড ডোনার ট্রান্সপ্ল্যান্ট চালু হলে প্রতিস্থাপনের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে। তিনি সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিডনি প্রতিস্থাপনের হার তুলনা করেন এবং প্রয়োজনীয় অবকাঠামো, নীতিগত উদ্যোগ ও ডোনার ব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরেন। বিএমইউর কর্মকর্তা, বিভাগীয় প্রধান, চিকিৎসক, বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা সেমিনারে অংশ নেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।