Web Analytics

আগামী বছরের হজের জন্য বাংলাদেশ বর্ধিত কোটা পেয়েছে। এই অতিরিক্ত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত শূন্য কোটায় হজযাত্রী নিবন্ধন আগামী ২২ নভেম্বর পর্যন্ত করা যাবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের অনুরোধের পর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। বর্ধিত কোটার পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়ও নিবন্ধন কার্যক্রম ২২ নভেম্বর পর্যন্ত চলবে।

২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়েছিল। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হলেই নিবন্ধন বন্ধ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।