Web Analytics

নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেছেন, মুসলিম লীগ আমাদের হায়দারাবাদ ও কাশ্মীরের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। রোববার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগের হাদি চত্বরে মুসলিম লীগ প্রতিষ্ঠার ১২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানটি আয়োজন করে ওয়ার্ল্ড মুসলিম মোহাযির রাইটস, যার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।

সভায় নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আবদুল জাব্বার, অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, বাংলাদেশ মুসল্লি কমিটির সভাপতি আমীর আলী হাওলাদার, মুসলিম লীগের স্ট্যান্ডিং কমিটির সদস্য আবদুল হান্নান নূর, এবি পার্টির নেতা মাহবুব শামীম ও ছাত্রনেতা শাওন বক্তব্য রাখেন। শামসুদ্দীন তার বক্তব্যে কিছু রাজনৈতিক নেতার সমালোচনা করেন এবং ৫ আগস্টের শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন।

বক্তারা শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবি জানান এবং জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার করার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।