Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারা দেশে মাঠে থাকবে বিএনপি। রোববার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ পার্শ্ববর্তী একটি দেশ থেকে গোপনে উসকানি দিয়ে নাশকতা চালাচ্ছে। তাঁর দাবি, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, দলটির মালিকানাধীন গার্মেন্টস কারখানায় শ্রমিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দলটি নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তবে তা সফল হবে না। রিজভীর ভাষ্য অনুযায়ী, প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে। তিনি আরও বলেন, পতিত হাসিনার দণ্ড হয়েছে এবং তিনি কোনোভাবে ফিরে এলে সেই দণ্ড কার্যকর করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।