Web Analytics

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা হয়েছে, এতে বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। শনিবার একাধিক ড্রোন হামলার ফলে আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে কয়েক ঘণ্টা কাজ করতে হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বিমানবন্দরের রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর কিছুক্ষণ পর আবারও সাইরেন বাজিয়ে সম্ভাব্য নতুন হামলার সতর্কতা দেওয়া হয়। ধারাবাহিক ড্রোন হামলা দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সিএনএন সূত্রে প্রকাশিত প্রতিবেদনে হামলার পেছনে কারা জড়িত বা বিমানবন্দরের কার্যক্রম কতটা ব্যাহত হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।