Web Analytics

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে মাদারগঞ্জ আমলী আদালতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে বিচারক রোমানা আক্তার তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানি শেষে অভিযোগ বিবেচনায় নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করেন। কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন জেলা কৃষক লীগের হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, নয়ানগর ইউনিয়নের জহুরুল ইসলাম, আদ্রা ইউনিয়নের সাইফুল ইসলাম, মজি, বাবর আলী, সুজন, ফাজিল হক ও মোসাদ্দিক হোসেন জুয়েল। জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের এই সিদ্ধান্তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।