Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার, ৩১ অক্টোবর রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নত দেশগুলো শুধু প্রযুক্তি ব্যবহার করে না; তারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তৈরি করে। বাংলাদেশকেও এ সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি কার্নিভালের বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প পরিদর্শন করেন এবং বিভিন্ন ইভেন্ট ও প্রকল্প উপস্থাপনায় বিজয়ীদের পুরস্কার দেন।

২৯ অক্টোবর শুরু হওয়া এ উৎসবে দেশের ১৫০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রকল্প প্রদর্শিত হয়। বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্প লেখা ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতা ছিল। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে ফোর-ডি মুভি বাস ও মিউজিয়াম বাসের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীও আয়োজন করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।