Web Analytics

ইরানের সঙ্গে চলমান আলোচনা আবারও থমকে যাওয়ায় দেশটির সঙ্গে কোনো চুক্তি না হওয়াই যুক্তরাষ্ট্রের জন্য ভালো হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরান ইস্যুটি অনেক দীর্ঘ সময় ধরে চলছে এবং এভাবে চলতে দেওয়া সম্ভব নয়।

ফ্লোরিডায় যাওয়ার আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন কি ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়ে শেষ করে দেব, নাকি একটি চুক্তির চেষ্টা করব—এ নিয়ে তিনি ভাবছেন।

তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে, কারণ আলোচনার অগ্রগতি সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।