সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সকালে পুলিশের উপস্থিতিতেই মিছিল করেছেন। ঘটনাটি ঘটে নগরীর শেখঘাট এলাকার নবাব রোডে পিডিবি অফিসের সামনে। প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী এতে অংশ নেন, যারা পলাতক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির খানের অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
এসএমপি’র এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম জানান, আটক ব্যক্তিরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি ও আশরাফুল আহমদ শাফি। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা অল্প সময়ের জন্য পিডিবি অফিসের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। পুলিশ জানায়, আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার পর নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।