যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা না করলে ইরান আর সমঝোতা স্মারক মেনে চলবে না বলে সতর্ক করেছে তেহরান। সোমবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান। তিনি যুক্তরাষ্ট্রকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানান।
বাঘাই বলেন, ইরানি জাতির স্বার্থ ও উদ্বেগের কথা মাথায় রেখে তেহরান অত্যন্ত সতর্কতা ও গুরুত্বের সঙ্গে প্রতিটি আলোচনায় অংশ নিয়েছে। তিনি জানান, সমঝোতায় পৌঁছানোর পর ইরান তার প্রতিশ্রুতি পূরণে সদিচ্ছা ও গুরুত্বের সঙ্গে কাজ করেছে।
মুখপাত্র আরও বলেন, প্রতিপক্ষই সবসময় প্রথমে প্রতিশ্রুতি ভঙ্গ করে, ইসলামিক প্রজাতন্ত্র ইরান কখনোই প্রথমে তা করে না। তিনি সতর্ক করে বলেন, যদি ওয়াশিংটন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আর মেনে চলবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।