নওগাঁর পত্নীতলা উপজেলায় তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই আয়োজন চলবে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন নাগরিক, বইপ্রেমী পাঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। আয়োজকদের মতে, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
তিনদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণের লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।