Web Analytics

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় সাত হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানে এই হামলার ঘটনা ঘটে। ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে, মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হন, তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এলাকাটিতে মাদক চক্রগুলোর মধ্যে পাচারপথের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছে।

রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ওয়াহাকায় আইন নিজের হাতে তুলে নেওয়া বা সহিংসতা বরদাশত করা হবে না। প্রসিকিউটররা জানিয়েছেন, এলাকায় পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে এবং হামলাকারীদের ধরতে একটি টেকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে, যেখানে ফেডারেল বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে।

ওয়াহাকা রাজ্যে জালিস্কো নুয়েভা জেনারাসিওন ও সিনালোয়া কার্টেল সক্রিয় রয়েছে। ২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক সহিংসতা বেড়ে যাওয়ার পর প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।