Web Analytics

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি পুলিশের ভূমিকা এবং বর্তমান শাসনব্যবস্থা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানালেও বলেন, বর্তমান পদ্ধতিতে রাষ্ট্র চলতে পারে না এবং এভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়।

তিনি বলেন, দেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার বিরুদ্ধে মামলা হতে পারে, বিচার হতে পারে এবং আইন অনুযায়ী পুলিশ তাকে গ্রেপ্তার বা হ্যান্ডকাফ পরাতে পারে। তবে আইনবহির্ভূতভাবে কারও বাসায় ডিবি পুলিশের হানা দেওয়া বা প্রকাশ্যে গ্রেপ্তারের কোনো এখতিয়ার নেই বলে তিনি মন্তব্য করেন।

আখতারুজ্জামান বলেন, ডিবি বা ডিটেকটিভ ব্রাঞ্চের কাজ গোপনে তদন্ত পরিচালনা করা, প্রকাশ্য পুলিশি মহড়া দিয়ে কারও বাসায় প্রবেশ করা নয়। তিনি ডিবির এমন আচরণকে অপেশাদার বলে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারকে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন; তবে কোনো অন্যায় ও জনগণের সঙ্গে ধোঁকাবাজি বরদাস্ত করা হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।