Web Analytics

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে শুক্রবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই। দুর্ঘটনার পরপরই প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহিদ রিন্দ জানান, প্রাথমিক প্রতিবেদনে ৪০ জন নিহত ও আটজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। কোয়েটা থেকে পেশাওয়ারগামী বাসটিতে শুরুতে ৩৬ জন যাত্রী ছিলেন, তবে পথে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় আরও কয়েকজন যাত্রী এতে ওঠেন।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।