Web Analytics

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানো হবে না, ফলে ভাড়া বৃদ্ধির কোনো আশঙ্কা নেই এবং জ্বালানিসংকটে পরিবহন সংকটও হবে না। জ্বালানিমন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি। শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ স্বল্প সময়ে আরামদায়কভাবে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে। তিনি উল্লেখ করেন, ঈদের সময় দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।

দেশের পরিবহনব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশসহ বিভিন্ন বাহিনী ও স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।