Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত চীন সফর করবেন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত বৈঠক হওয়ার কথা রয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক আমদানি শুল্ক আরোপের প্রচেষ্টা বাতিল করার এক দিন পর এই সফরের ঘোষণা আসে।

প্রতিবেদন অনুযায়ী, দুই নেতা আবারও শুল্কবৃদ্ধি এড়াতে সম্ভাব্য বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় চীন সফর; এর আগে তিনি ২০১৭ সালে প্রথম মেয়াদে চীন সফর করেছিলেন।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস সফরের তারিখ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং বেইজিং এখনো সফরটি নিশ্চিত করেনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।