Web Analytics

প্রতিষ্ঠিত দুটি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া নিম্নমানের গিজার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ঢাকার উত্তর যাত্রাবাড়ীর ১০ এমএম বিআরবি গিজারকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই। মঙ্গলবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির কারখানাও সিলগালা করে। অভিযান পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি কোনো বৈধ সিএম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে গিজার উৎপাদন ও বিক্রি করছিল। গিজার বাজারজাত করার সময় তারা দেশের দুটি স্বনামধন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিল বলে সংস্থাটি জানিয়েছে। এসব অনিয়মের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে এবং কারখানাটি সিলগালা করে।

বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের ৩৩৫টি পণ্যের মধ্যে গিজার একটি; এর উৎপাদন, বিক্রি ও বিতরণে মান সনদ বাধ্যতামূলক। সংস্থাটি বলেছে, অনুমোদনহীন গিজারে বৈদ্যুতিক সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানির চাপ সহ্যক্ষমতায় ত্রুটি থাকলে বিদ্যুৎস্পৃষ্ট, আগুন, দগ্ধ হওয়া বা ট্যাংক ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। ফিল্ড অফিসার ফারদিন ইসলাম ও পরীক্ষক শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তা ছিলেন। বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।