Web Analytics

নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে রবিবার গভীর রাতে গণডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ভাঙাব্রিজ এলাকায় ডাকাতদল নৌকা ও টেবিল দিয়ে রাস্তা বন্ধ করে ৪০ থেকে ৫০টি যানবাহনে ডাকাতি চালায়। তারা অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

ভুক্তভোগীদের মধ্যে সৌদি প্রবাসীর পরিবার ও একাধিক চালক রয়েছেন, যারা অর্থ ও মোবাইল হারানোর কথা জানান। এক মাইক্রোবাসচালক অভিযোগ করেন, পুলিশকে ফোন দিলে জানানো হয় ঘটনাস্থল তাদের এলাকার বাইরে। তবে আত্রাই থানার এসআই ইফতেখার এ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা খবর পাওয়ার পরপরই অভিযান চালান।

সোমবার নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।