Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার লোক দেখানো আলোচনায় বসছেন। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একাধিকবার হামলার হুমকি দিয়ে তা প্রত্যাহার করেছে, পরে আবার আলোচনার প্রস্তাব দিয়েছে। গালিবাফের মতে, এর মাধ্যমে ওয়াশিংটন ইরানের ওপর চাপ সৃষ্টির একটি ব্যর্থ কৌশল অনুসরণ করছে।

গালিবাফ বলেন, ধমক, ভঙ্গ করা প্রতিশ্রুতি ও ভুয়া তথ্য ব্যবহার করে চাপ তৈরির কৌশল ব্যর্থ হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে বাস্তবতা স্বীকার এবং প্রতিশ্রুতি পালনের আহ্বান জানান। এ মন্তব্যের আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা স্থগিতের কথা জানান। তিনি দাবি করেন, তেহরান ও আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধ এবং কূটনৈতিক অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও বলেন, সম্ভাব্য সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। অন্যদিকে, ইরান জানিয়েছে, প্রণালিটি পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ট্রাম্প দ্রুত সংঘাত শেষ হওয়ার আশা প্রকাশ করলেও ইরানি কর্মকর্তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।