Web Analytics

গাজার চিকিৎসক হুসাম আবু সাফিয়া ইসরাইলি হেফাজতে এখনো নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ও মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল (পিএইচআরআই)। বুধবার সংগঠনটি জানায়, আইনজীবী নাসের ওদেহ রোববার মধ্য ইসরাইলের নিজান কারাগারের রাকেফেত আটককেন্দ্রে তাঁর সঙ্গে দেখা করেন। আবু সাফিয়া বলেছেন, কারারক্ষীরা তাঁকে নিয়মিত মারধর করছেন, ঘুমাতে দিচ্ছেন না এবং আটক পরিস্থিতির কথা আইনজীবীকে জানালে হুমকি দিচ্ছেন।

২০২৪ সালের ২৭ ডিসেম্বর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের সময় ইসরাইলি বাহিনী তাঁকে আটক করে। হাসপাতাল খালি করার নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি এবং বিচারও হয়নি; ইসরাইলের ‘কমব্যাট্যান্ট আইন’-এর আওতায় তিনি আটক আছেন। পিএইচআরআই বলেছে, তাঁকে ভূগর্ভস্থ আটককেন্দ্রে একাকী রাখা হয়েছে এবং স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর তাদের ৭ জুলাইয়ের আবেদন অনুমোদিত হয়নি।

পিএইচআরআই জানায়, ১০ আগস্ট তাঁকে রাকেফেত থেকে রামলা কারাগারের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়, যা গুরুতর চিকিৎসার প্রয়োজনের ইঙ্গিত দেয়। জুলাইয়ে জাতিসংঘের একটি তদন্ত কমিশন তাঁর অবিলম্বে মুক্তি ও স্বাধীন চিকিৎসাসেবার আহ্বান জানায়। পিএইচআরআই আবু সাফিয়াসহ গাজা থেকে আটক ১৪ চিকিৎসকের মুক্তি দাবি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।