প্রধানমন্ত্রীর পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান দেশের গ্রামীণ এলাকায় জরুরি ও নিবিড় পরিচর্যা (আইসিইউ) স্বাস্থ্যসেবা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বুধবার ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করলেও ৮০ থেকে ৯০ শতাংশ আইসিইউ সুবিধা রাজধানী ও বড় শহরগুলোতে কেন্দ্রীভূত।
তিনি প্রতিটি জেলা ও সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র ১.৭টি আইসিইউ শয্যা ও ৯টি সাধারণ হাসপাতালের শয্যা রয়েছে। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় কোনো আইসিইউ নেই। বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতির কারণে নবজাতক, গর্ভবতী নারী, স্ট্রোক বা দুর্ঘটনায় আহত রোগীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।
ডা. জুবাইদা উন্নত অ্যাম্বুলেন্স সেবার ওপর গুরুত্ব দিয়ে বলেন, আধুনিক অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুরুতর রোগীদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়া সম্ভব হলে অনেক প্রাণ বাঁচানো যাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।