Web Analytics

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে ঘোষণা দিয়েছেন, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার (৬ জুন ২০২৬) বিকেল ৫টার মধ্যে পদত্যাগ না করলে সারা দেশে বিক্ষোভ শুরু হবে। দিল্লির যন্তর-মন্তরে এক সমাবেশে তিনি জানান, আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি চলবে এবং পরবর্তী শনিবার একই স্থানে আরও বড় সমাবেশের আয়োজন করা হবে।

শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, পরীক্ষায় দুর্নীতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই আন্দোলন গড়ে উঠেছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, শিক্ষা খাতে বারবার ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। এর আগে সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিল, শিক্ষামন্ত্রী জনগণের করের টাকায় বেতন পান, অথচ তার আমলে কোটি তরুণের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

শনিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছে দীপকে সাংবাদিকদের বলেন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আয়োজকদের দাবি, যন্তর-মন্তরের বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছেন এবং তারা শিক্ষা খাতে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।