Web Analytics

এসএসসি ও দাখিল পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল স্তরের নতুন বিষয় কোড প্রকাশ করেছে। সাধারণ শিক্ষাধারার এসএসসির বিষয় কোডের সঙ্গে দাখিলের বিষয় কোড সমন্বয় করে এই কোড নির্ধারণ করা হয়েছে। সোমবার চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিষয় কোড ২০২৭ সাল থেকে কার্যকর হবে। দাখিল স্তরের বিষয়গুলোর পুরোনো ও নতুন কোডসংবলিত তালিকাও প্রকাশ করা হয়েছে। পুনর্নির্ধারিত কোডগুলো দাখিল পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য কার্যকর হবে।

দাখিল পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের নিবন্ধন, ফরম পূরণ, পরীক্ষার্থী-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুত, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে নতুন কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগের বিষয় কোড বহাল থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।