Web Analytics

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ২৯ থেকে ৩১ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনের ‘বিসিক শিল্পমেলা-এক জেলা এক পণ্য ২০২৬’ আয়োজন করবে। ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানের এ মেলার ঘোষণা বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক কার্যালয়ে দেন সংস্থাটির চেয়ারম্যান বেনজীর আহমেদ।

মেলায় দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। থাকবে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি কার্যক্রম দেখার সুযোগ। আয়োজকেরা দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম আশা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বিসিক বলছে, দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের বিকাশে এ আয়োজন করা হচ্ছে। পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬ দেওয়া হবে। উদ্যোক্তাদের অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না এবং তাঁরা বিনামূল্যে স্টল পাবেন। মেলা ও পুরস্কারসংক্রান্ত তথ্য পৌঁছে দিতে একটি বিশেষ ওয়েবসাইটও উদ্বোধন করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।