Web Analytics

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে বলেন, নোয়াখালীর হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। তিনি দাবি করেন, এনসিপির হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমসহ সংশ্লিষ্ট সবাইকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

নাছির জানান, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে অভিযোগটি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন, ফলে একই সময়ে অন্যত্র গিয়ে ঘটনার সঙ্গে যুক্ত থাকা অসম্ভব। নাছির বলেন, এমন সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা দায়িত্বজ্ঞানহীন ও সমাজের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তিনি আরও জানান, নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনাটির বাস্তবতা আরও স্পষ্ট করে।

তিনি সংশ্লিষ্ট এনসিপি ও জামায়াতপন্থী গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানান, মিথ্যা অপপ্রচার বন্ধ করে সত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসতে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।