ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের আত্মসমর্পণের কোনো সম্ভাবনা নেই। তিনি এমন সম্ভাবনাকে ‘একটি অলীক স্বপ্ন’ হিসেবে বর্ণনা করে বলেন, তা কখনো বাস্তবায়িত হবে না। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে; খবর আলজাজিজার।
আবদুল্লাহির ভাষ্য, শত্রুপক্ষ নরম যুদ্ধ, জ্ঞানগত যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মাধ্যমে তাদের কৌশলগত দুর্বলতা এবং ব্যর্থতা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এসব ক্ষেত্রেও তারা নিশ্চিতভাবে কিছুই অর্জন করতে পারবে না বলে তিনি দাবি করেন। তিনি বলেন, এর ফলে ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে তাদের লজ্জাজনক রেকর্ডে আরও একটি পরাজয় যুক্ত হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের বিশ্ব অতীতের বিশ্ব থেকে ভিন্ন হবে এবং এই পরিবর্তন ইরানি জাতির জন্য মঙ্গলজনক হবে। তাঁর মতে, এর সঙ্গে মার্কিন শক্তির চূড়ান্ত পতন ঘটবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনা আবার বাড়ার সময়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক দিনগুলোতে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।