রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ডিএমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর ডিএমডি পদে নিয়োগ পাওয়ায় বিমানের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।