Web Analytics

রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় চলতি অর্থবছরের প্রথম ১৩ দিনে সরকার ব্যাংক খাত থেকে নিট ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিয়েছে। ২৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর ফলে ব্যাংক খাতে সরকারের মোট ঋণের স্থিতি ৬ লাখ ৯৪ হাজার ৬৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৫ হাজার ৪১৪ কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩ হাজার ৭৯৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ঋণের অবস্থান ছিল ঋণাত্মক ৪ হাজার ৬০৮ কোটি টাকা, আর বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া হয়েছিল ৬ হাজার ১১২ কোটি টাকা। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণের স্থিতি ৯৯ হাজার ৪৬৭ কোটি এবং বাণিজ্যিক ব্যাংকে ৫ লাখ ৯৫ হাজার ২১৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবে পূরণ না হওয়ায় ব্যয় মেটাতে অতিরিক্ত ব্যাংক ঋণ নিতে হয়। গত অর্থবছরে সরকার ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা ঋণ নিয়েছিল। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।