হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারকে রোববার ডিবি পুলিশ আটক করে হেফাজতে নেয়। তার আটকের প্রতিবাদে দুপুর ২টায় বাহুবল উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিরপুর এলাকায় মিছিল, পথসভা ও মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে তোষারের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগে তোষারকে আটক করা হয়। তার মোবাইল ফোনে ওসিকে গালিগালাজের একটি কলরেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি শুরু হয় মাসুক মিয়া নামে এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তারের পর, যাকে বিএনপি নেতারা নিজেদের কর্মী দাবি করে ছাড়ানোর চেষ্টা করেছিলেন।
তোষার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ওসির বিরুদ্ধে অবৈধ সিগারেট জব্দ আত্মসাৎ, মাদক ব্যবসা ও অনিয়মের অভিযোগ তোলেন এবং বিষয়টি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানান বলে দাবি করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।