Web Analytics

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির। রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক ট্রেনিং অব ট্রেইনার্স কোর্সের উদ্বোধনে তিনি বলেন, ক্রমবর্ধমান সাইবার অপরাধের প্রেক্ষাপটে পুলিশিংয়ের ধরন পরিবর্তন এখন সময়ের দাবি।

আইজিপি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা ও ক্লাউড কম্পিউটিং নতুন সম্ভাবনা তৈরি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জও এনেছে। প্রযুক্তির অপব্যবহার করে অপরাধীরা সাইবারভিত্তিক প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইনে হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজি করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত প্রযুক্তিগত, প্রশিক্ষণ ও যোগাযোগ দক্ষতা অন্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং শাখার উদ্যোগে আয়োজিত ১০ দিনের এই কোর্সে অংশ নেওয়া ৩৩২ পুলিশ কর্মকর্তা পর্যায়ক্রমে মাঠপর্যায়ের সাইবার অপরাধ মামলা তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন। আইজিপি নিয়মিত প্রশিক্ষণ আয়োজন এবং প্রশিক্ষণ উপকরণ ও মডিউল হালনাগাদ রাখার ওপরও গুরুত্ব দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।