Web Analytics

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে নিজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথার খুন’ বলে অভিহিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার (৬ মে) রাতে দোলতলা এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা রথের গাড়ি থামিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।

বৃহস্পতিবার (৭ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী বলেন, হামলাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে এবং দুষ্কৃতীরা আগে থেকেই এলাকা পর্যবেক্ষণ করেছিল। তিনি জানান, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত তাকে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজেপি আইন নিজের হাতে তুলে নিতে চায় না এবং পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে। বসিরহাটে এক কর্মী গুলিবিদ্ধ এবং বরাহনগরে আরেকজন ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় নেতা নীতিন নবীনের সঙ্গে কথা বলেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।