শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি করা হতে পারে। রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে, যেখান থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা সম্ভব হবে। এতে শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটবে বলে তিনি মনে করেন। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকদের পাঠদানের মান উন্নয়ন এখন অগ্রাধিকার, কারণ অনেক শিক্ষক সঠিকভাবে পড়ান না, ফলে অভিভাবকরা টিউশন বা কোচিংয়ের ওপর নির্ভর করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।