Web Analytics

মিশরের কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয় বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১০৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানে ইসলামি জ্ঞানচর্চা, ইবাদত ও সভ্যতার প্রতীক হিসেবে বিশ্ববিদ্যালয়টির ঐতিহ্য তুলে ধরা হয়। মিশরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক ড. নাজির আইয়াদ বলেন, আল-আজহার কোনো শাসকের ক্ষমতার ভিত্তিতে নয়, বরং জ্ঞানের শক্তি ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা জুমা দাউদ বলেন, আল-আজহারের পণ্ডিতরা ছিলেন জ্ঞানের মহাসমুদ্র, যাদের চিন্তা ও জ্ঞান সাধারণ মানুষকে সমৃদ্ধ করেছে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, ফাতেমীয় খলিফা আল-মুইজ লি দ্বিনিল্লাহ ৯৬৯ খ্রিষ্টাব্দে আল-আজহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৯৭২ খ্রিষ্টাব্দে প্রথমবারের মতো এখানে জামাতে নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১১৭২ খ্রিষ্টাব্দে সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী এটিকে চার মাযহাবভিত্তিক সুন্নি ইসলামের কেন্দ্রীয় মারকাজে রূপান্তর করেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী সুন্নি জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে বিকশিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।