Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার সকালে সচিবালয়ে যোগ দেন। সাত দিনের টানা ছুটি শেষে এটি ছিল প্রথম কর্মদিবস। এদিন থেকে সচিবালয়সহ দেশের সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যায় এবং প্রধানমন্ত্রী অফিসের কাজ শুরু করেন।

সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিল, যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উৎসবটি নির্বিঘ্নে পালিত হয়। ২১ মার্চ সারা দেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।