Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কোনো প্রমাণ ছাড়াই ভোটকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলেছেন। সোমবার মিসিসিপির করিন্থে মধ্যবর্তী নির্বাচনসংক্রান্ত এক জনসভায় যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। রোববার দ্বিতীয় দফার ভোটের মধ্য দিয়ে ব্রাজিলের নির্বাচন শেষ হয়।

ট্রাম্প বলেন, নির্বাচনটি তাঁর কাছে খুব খারাপ ও ভয়াবহ মনে হয়েছে। তবে তিনি নির্বাচনে কোনো পক্ষ নেননি বা কোনো প্রার্থীকে সমর্থন করেননি বলেও দাবি করেন। তাঁর ভাষ্য, নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয় এবং ভোট অবশ্যই সন্দেহাতীত হতে হবে। তিনি আরও বলেন, ব্রাজিলের নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচক চিত্র তুলে ধরেছে।

বামপন্থী নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববারের দ্বিতীয় দফার ভোটে লুলা বৈধ ভোটের ৫১ দশমিক ৭৯ শতাংশ, অর্থাৎ ৬ কোটি ৪০ লাখের বেশি ভোট পান। বলসোনারো পান ৪৮ দশমিক ২১ শতাংশ ভোট।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।