Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবুধাবি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছে আবুধাবি মিডিয়া অফিস। আল শাওয়ামেখ এলাকায় এ ঘটনা ঘটে, যেখানে আকাশে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে এক ভারতীয় নাগরিক আহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া আমিরাতি মিডিয়া অফিসের পোস্ট উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে দেয়, তবে এর খণ্ডিতাংশ মাটিতে পড়লে ওই ব্যক্তি আহত হন। আহত ব্যক্তির পরিচয় ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত করা হলেও তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার পর ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল বা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।