Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ৯ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আর জামায়াত প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে ঋণ খেলাপের অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করলেও হাইকোর্ট সেই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়। পরে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা ৩ ফেব্রুয়ারি মঞ্জুর হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় এবং জানায়, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩ ফেব্রুয়ারির আদেশ বহাল থাকবে, ফলে সারোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।