মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিতে সরকার অঙ্গীকারবদ্ধ। সোমবার রাতে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।
মন্ত্রী বলেন, ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক স্থল ও সমুদ্রপথে যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং বাণিজ্যের মাধ্যমে দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আসিয়ানের ১১টি সদস্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে মালয়েশিয়া সফর বাংলাদেশ ও আসিয়ানের সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করেছে এবং এ মর্যাদা পেতে মিশনপ্রধানদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের মৎস্য ও জলজচাষ সহযোগিতা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পর্যটন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং সংস্কৃতিসহ অন্যান্য খাতে কয়েকটি সহযোগিতা প্রকল্পও প্রক্রিয়াধীন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।