Web Analytics

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরানের বিপ্লবী গার্ডের চাপের মুখে এসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে এই পদে নির্বাচিত করেছে।

বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনিকে পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে। ৮৬ বছর বয়সী খামেনি মৃত্যুর আগে টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মাশহাদেই জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুর আগে ইমাম রেজা মাজারে দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

দাফনের নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি, তবে মাশহাদে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।