ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে কারাভোগকালে মৃত্যুবরণ করা এক বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। মৃত যুবকের নাম শিপন হাওলাদার (৩৫), তিনি বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, প্রায় ১৯ মাস আগে শিপন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বিএসএফ তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতীয় আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দেয় এবং তুরা কারাগারে পাঠায়। তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২৮ এপ্রিল।
গত ১৬ এপ্রিল শিপন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর ১টার দিকে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।