Web Analytics

শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং শহরের ওয়ার্ডে পর্যায়ক্রমে চাইল্ড কেয়ার সেন্টার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশের বয়স এক দিন থেকে ১৮ বছরের মধ্যে। এই বড় জনগোষ্ঠীর সুরক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশু সুরক্ষা ও পরিচর্যার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে বলে তিনি জানান।

বর্তমানে প্রতিটি উপজেলায় পাঁচটি করে কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা কমিউনিটি হাব পরিচালিত হচ্ছে বলে মন্ত্রী জানান। স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী দেওয়া হচ্ছে এবং জেলা ও উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশু দিবাযত্ন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিকেল কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর ও সরকারি দপ্তরে চাইল্ড কেয়ার কার্যক্রম চালু রয়েছে; সব সরকারি প্রতিষ্ঠানে তা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।