Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ৫ মে কোনো ব্যর্থতা নয়, বরং এটি দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খান হলে সুশীল ফোরাম আয়োজিত শাপলা চত্বর হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা দেশের ইতিহাসে নতুন দ্বার উন্মোচন করেছে এবং আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে।

সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান ও মো. কামাল হোসেন। মেজর আক্তারুজ্জামান বলেন, ৫ মে বাংলাদেশের ইতিহাসে নতুন দ্বার উন্মোচন করেছে এবং সঠিক নেতৃত্বের অভাবে বিজয়ের সম্ভাবনা বাধাগ্রস্ত হলেও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রয়েছে।

বক্তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।