Web Analytics

২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি নবগঠিত সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সদ্যবিদায়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের মূল্যায়ন করেন এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। ফখরুল বলেন, প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই এই মন্ত্রিসভা গঠিত হয়েছে।

তিনি বলেন, সরকারের সব কার্যক্রমের মূল ভিত্তি হবে গণতন্ত্র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সঙ্গে যুক্ত। আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে এসেছে এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে। তথাকথিত ‘মব জাস্টিস’ বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করে ফখরুল বলেন, তারা গণতন্ত্রে রূপান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছেন এবং তাদের কৃতিত্ব দেওয়া উচিত। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।